CPA মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন, তা নিচে দেওয়া হলো।

 CPA মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন, তা নিচে দেওয়া হলো। 

ওয়েবসাইট

মূলত ওয়েবসাইট তৈরি করা হয় কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে নির্ভর করে। এখন যদি একজন ভিজিটর ভিডিও দেখতে চায় তাহলে সে কখনই একটি ব্লগ ওয়েবসাইটে আসবে না। কারণ এখানে সে শুধু লেখা পাবে, কোনো ভিডিও পাবে না। 

সিপিএ মার্কেটিং করার জন্য আপনাকে এই বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে এমন ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে আপনি ইউজারকে আপনার CPA লিংক প্রমোট করতে পারবেন। অর্থাৎ ওয়েবসাইটের কনটেন্টগুলো সেভাবে সাজাবেন যাতে ভিজিটর যে বিষয়ে জানতে সেখানে যাবে, লিংক সেই বিষয়েই ধারণা দিবে। এতে আপনার সাইট এর ভিজিটর বিরক্ত হবে না। 

মোটকথা, একটি ওয়েবসাইট হলো কাস্টমারের কারখানা। সিপিএ মার্কেটিং করার জন্য ওয়েবসাইট একটি অপ্রতিদ্বন্দ্বী মাধ্যম। 

সোশ্যাল পেজ

আজকাল মানুষ তার পুরো দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় থাকে। আপনি খুব সহজেই এই সময় আপনার নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারবেন। যেমন, বিষয়ভিত্তিক পেজ বা গ্রুপ গুলোয় একই মন মানসিকতার ইউজার থাকবে। তাদের মধ্যে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার সিপিএ লিংক প্রমোট করতে পারবেন। 

বিশেষ করে পিন্টারেস্ট সিপিএ মার্কেটিং এর জন্য একটি আদর্শ মাধ্যম। আপনি এই কাজের জন্য ফেসবুক গ্রুপ বা ইন্সটাগ্রাম পেজও ব্যবহার করতে পারেন। 

চ্যানেল

ইউটিউব চ্যানেল এর মাধ্যমে সহজেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। আপনার পাবলিশার অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেই তথ্যের ভিত্তিতে চ্যানেল খুলে সেখানে প্রথমে সিপিএ লিংক ছাড়া ভিডিও আপলোড করতে হবে। 

কিছুসময় পর যখন সেখানে ভিজিটর আসবে তখন ইনফরমেশন ভিডিও এর মাধ্যমে সিপিএ পণ্যের মার্কেটিং শুরু করে দিতে হবে। এছাড়া আপনার যদি আগে থেকেই চ্যানেল থেকে থাকে তবে সেখানে কৌশলে CPA মার্কেটিং করতে পারবেন। কারণ ততদিনে আপনার ভিজিটরের মধ্যে বিশ্বাস জন্ম নিবে এবং তারা আপনার কথা অনুসরণ করবে। 

এই ক্ষেত্রে আপনাকে সিপিএ নেটওয়ার্ক থেকে আপনার চ্যানেল এর বিষয়ের সাথে মিল রেখে অ্যাড জেনারেট করতে হবে। এতে অ্যাড ক্লিক যেমন বাড়বে তেমনি ধাপ পূরণ হয়ে কমিশন যোগ হবে। 

ই-মেইল লিস্ট

আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ই-মেইল লিস্ট থাকে তবে সিপিএ মার্কেটিং করতে পারবেন। এখানে আপনাকে একটু পরিশ্রম করে নিউজলেটার তৈরি করে তার ভেতরে CPA লিংক বসিয়ে দিতে হবে। মনে রাখবেন কোন ক্রমেই ক্লিকবেইট করা যাবে না। 

সময় এবং ধৈর্য

অ্যাফিলিয়েট মার্কেটিং করা যেমন অনেক ধৈর্য ও পরিশ্রমের কাজ ঠিক তেমনি CPA Marketing ও অনেক সময় সাপেক্ষ কাজ। এখানে হুট করেই সফলতা আসবে না। সফলতা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে। কারণ দীর্ঘ সময় পরিশ্রম করে ব্যবহার কারীর মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। অল্পতে হাল ছেড়ে দিলে সিপিএ মার্কেটিং আপনার জন্য নয়। 

উপরিউক্ত জিনিসগুলোর মধ্যে যে কোন একটি যদি আপনার থাকে তবে নীচের পদ্ধতি অনুসরণ করে সিপিএ মার্কেটিং করতে পারবেন। 

  • প্রথমে দেখে শুনে একটু ভালো CPA Network এ অ্যাকাউন্ট খুলতে হবে। প্রোফাইলে সঠিক তথ্য দিয়ে পূরণ করে পেমেন্ট সিস্টেম অ্যাড করে নিতে হবে। 
  • ভালো এবং সহজ বিজ্ঞাপন খুঁজে বের করতে হবে। মনে রাখবেন এসব প্লাটফর্ম অ্যাডাল্ট অ্যাড সাপোর্ট করে না। 
  • অ্যাড খুঁজে পাওয়া হয়ে গেলে নিয়মকানুন ভালোমতো পড়ে নিতে হবে। তারপর সেখান থেকে সিপিএ লিংক জেনারেট করে তা শর্ট লিংক করে নিতে হবে। 
  • এরপর আপনার যে ট্র্যাফিক সোর্স, যেমন ইউটিউব চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট আছে সেখানে উক্ত লিংক বসিয়ে দিতে হবে। 
  • লিংক এমন ভাবে বসাতে হবে যাতে ভিজিটর সেখানে ক্লিক করে ধাপ গুলো পূরণ করে। 
  • CPA লিংক এর সকল তথ্য আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। 
  • ধাপগুলো পূরণ হওয়ার পর সেই টাস্ক এর সাথে থাকা কমিশন আপনার প্রোফাইলে জমা হবে। 
  • মিনিমাম উইথড্রো লিমিট পূরণ হলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সে অর্থ উত্তোলন করতে পারবেন।

Comments