সিপিএ মার্কেটিং এর সুবিধা অসুবিধা
CPA Marketing এর কিছু সুবিধা ও অসুবিধা নিচে দেওয়া হলো।
সুবিধা
- অনলাইন ইনকামঃ অনলাইনে ইনকাম করার জন্য সিপিএ মার্কেটিং ভালো একটি পদ্ধতি। সঠিক নিয়ম অনুসরণ করলে কিছু সময়ের মধ্যেই কমিশন জেনারেট করে ইনকাম করা সম্ভব।
- ব্যবসায়িক অগ্রগতিঃ সিপিএ মার্কেটিং একটি পণ্য পরিচিতি থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত কাজ করে। এতে যেমন বিক্রি বৃদ্ধি পায় তেমনি মুনাফা অর্জিত হয়।
- ব্র্যান্ড পরিচিতিঃ সিপিএ লিংকে প্রবেশ করে কোন ভিজিটর পণ্য ক্রয় না করলেও সে উক্ত ব্র্যান্ড সম্পর্কে ধারণা পায়। এতে ব্র্যান্ডিং হয় যা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
- ঝুঁকিহীনতাঃ যেহেতু পণ্য তৈরি ও ডেলিভারি করতে হয় না সেহেতু এটি একটি ঝুঁকিহীন ব্যবসা।
- সহজ ব্যবহারঃ সিপিএ প্ল্যাটফর্ম গুলো পরিচালনা করা অনেক সহজ।
অসুবিধা
- সময় সাপেক্ষঃ সিপিএ মার্কেটিং অনেক সময় সাপেক্ষ বিষয়। এখানে অল্প দিনের মধ্যেই সফলতা পাওয়া যায় না। এ কারণে অনেক ধৈর্য্য ধরে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়।
- উচ্চমূল্যঃ সিপিএ নেটওয়ার্কগুলোতে খেয়াল করবেন সেখানে কিছু কিছু অ্যাড অনেক দামি হয়ে থাকে। এ রকম উচ্চ মূল্যের অ্যাড পরিচালনা করা অনেক ব্যয় সাপেক্ষ। তাই সিপিএ মার্কেটিং কোনো কোনো সময় উচ্চমূল্যের হয়ে থাকে।
- স্বল্প নিয়ন্ত্রণঃ আপনার নিজের হাতে অ্যাড এর কোন নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ কে বা কারা কোথায় অ্যাড দিবে তা আপনি নির্ধারণ করতে পারবেন না। অ্যাডের সম্পূর্ণ কন্ট্রোল থাকে নেটওয়ার্ক এর দায়িত্বে।
ব্যবসায়িক প্রসারের জন্য আমাদের বিভিন্ন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে দেখতে হয়। এদের মধ্যে যেটি বেশি কার্যকর তা প্রান্তিক পর্যায়ে শুরু করে দিতে হয়। মূলত প্রান্তিক পর্যায়ে সফলতা পাওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান সিপিএ মার্কেটিং পদ্ধতি অনুসরণ করে।

Comments
Post a Comment